ভারতীয় সংবিধানের সঙ্গে মিল রেখে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান রচনা করা হয়েছিল।
পরবর্তীতে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে " সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থাই হবে রাষ্ট্র পরিচালনার সকল কাজের ভিত্তি " সংবিধানের মূলনীতিতে অন্তর্ভূক্ত করে চরিত্রগতভাবে বাংলাদেশের সংবিধানকে ভারতীয় সংবিধান থেকে আলাদা করেন।
কিন্তু আওয়ামী লীগ ২০১১ সালে সংবিধান সংশোধন করে তা পাল্টিয়ে '৭২ -এর জায়গায় নিয়ে যায়।
মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেবও ভারতীয় সংবিধান থেকে বাংলাদেশের সংবিধানকে ব্যবধান করার জন্যে এমনকি বাংলাদেশের আলাদা জাতিসত্তাকে তুলে ধরার জন্যে সংবিধানে 'রাষ্ট্রধর্ম ইসলাম' সংযুক্ত করেন।
এর পর থেকেই বাংলাদেশের ভারতপন্থী রাজনীতিবিদ এবং বুদ্ধীজীবিরা সংবিধান থেকে 'রাষ্ট্রধর্ম ইসলাম' উঠিয়ে দিয়ে '৭২ -এর সংবিধানে ফিরে যাবার আওয়াজ তুলছে।
কিন্তু যেহেতু আওয়ামী লীগের ক্ষমতার জন্য জাতীয় পার্টিকে সঙ্গে রাখা প্রয়োজন, এ কারণে তারা এখনো 'রাষ্ট্রধর্ম ইসলাম' সংবিধানে বহাল রেখেছে।
দেশের স্বাধীনতাপ্রেমি সকল পক্ষকেই মনে রাখতে হবে, ইসলামই হলো এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হেফাজতের রক্ষাকবচ।
লেখকঃ গাজী আতাউর রহমান - জয়েন্ট সেক্রেটারী জেনারেল (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
0 Comments